nagorbarta
৬ অক্টোবর ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও তিনি এসেছেন আলোচনায়। অনুষ্ঠানে পরীমণি নিজের সম্পর্ক, প্রেম এবং অতীত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন।

অনুষ্ঠানে পরীকে প্রশ্ন করা হয় তুমি কি সিঙ্গেল? উত্তরে তিনি বলেন, ‘না।’ পাল্টা প্রশ্ন করে উপস্থাপক তার কাছে জানতে চাইলে পরী বলেন, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

পরীমণিকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি মোট কতবার বিয়ে করেছেন। জবাবে বলেন, ‘একবার।’ সঞ্চালক প্রশ্ন করেন, ‘শরীফুল রাজের কথাই বলছেন?’

পরীমণি বলেন, ‘হ্যাঁ।’ তবে এর পরই হাসির ছলে তিনি বলেন, ‘বাকি যাদের নিয়ে বলা হয়, তারা হয়তো সৎস্বামী! যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

আরও পড়ুন  সালমান শাহর মামলায় আমাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শাবনূর

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

সম্প্রতি পরীমণির খালাতো ভাই ইসমাইলের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা হয়, বিশেষ করে ২০২৪ সালের নভেম্বরে ইসমাইলের এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল ও পরীমণির একাধিক ছবি ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে এ প্রসঙ্গে সঞ্চালক জানতে চান, ইসমাইল কি তাঁর স্বামী ছিলেন? পরীমণি একটু হেসে বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিলেন।’

পরীমণির বিয়ে নিয়ে নানা গুঞ্জন আছে মিডিয়া পাড়ায়। সঞ্চালক মজা করে জানতে চান, কতবার বিয়ে করতে চান তিনি? উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে মজা করে বলতাম, এক ডজন বিয়ে করব।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ

বিএনপির ভিশন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন

সাদা কালো ভোটের জরিপগুলো কী বার্তা দেয়?

দারিদ্র্যের হার বাড়ছে কেন

ফেইসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গু’লি

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের দোয়া মাহফিল

১০

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

১১

ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে

১২

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠিত

১৩

মাদারগঞ্জে বিএনপির এক নেতার সমাবেশে শহীদ মিনারকে অবমাননা

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৫

কুমিল্লায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

১৬

তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের গাছায় দোয়া ও মিলাদ

১৭

গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার

১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস

১৯

যশোরের শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

২০