nagorbarta
১৪ অক্টোবর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকেও পালিয়ে যেতে হবে হাসিনার মতো: কর্নেল অলি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

তিনি বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মতো। আমি এটা ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী— কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই।

একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমুলুকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। তিনি (ড. ইউনূস) সেটা করতে পারছেন না। কারণ, তিনি নিয়েছেন সব এনজিও আর ডিজিও-বিজিও— এগুলো।

যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এ ধরনের লোক তার সঙ্গে খুব কম।

আরও পড়ুন  এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এলডিপি সভাপতি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি— দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে বা লুণ্ঠন করতে সাহায্য করেছে, যারা ভারত সরকারের দালাল হিসেবে কাজ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা হলো খুনি, তারা হলো জনগণের রক্তচোষা। রক্তচোষাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, আজকে অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে— এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে সরকারের দায়িত্ব হলো নতুন নতুন মানুষকে এম্প্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় আমরা তাদের বের করে দিচ্ছি। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

প্রধান উপদেষ্টা হেসেখেলে বেড়াচ্ছেন। মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে, এটা দেখছেন না। উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন। কিন্তু নিজের জাতির কী হচ্ছে এ খবর তাদের কাছে নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ

বিএনপির ভিশন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন

সাদা কালো ভোটের জরিপগুলো কী বার্তা দেয়?

দারিদ্র্যের হার বাড়ছে কেন

ফেইসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গু’লি

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের দোয়া মাহফিল

১০

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

১১

ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে

১২

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠিত

১৩

মাদারগঞ্জে বিএনপির এক নেতার সমাবেশে শহীদ মিনারকে অবমাননা

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৫

কুমিল্লায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

১৬

তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের গাছায় দোয়া ও মিলাদ

১৭

গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার

১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস

১৯

যশোরের শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

২০