nagorbarta
৩১ অক্টোবর ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার

চলতি বছর ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। অভিযানের সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার
ADVERTISEMENT
গত বৃহস্পতিবার রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এসআই নাজমুল আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে দ্রুতই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ

বিএনপির ভিশন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন

সাদা কালো ভোটের জরিপগুলো কী বার্তা দেয়?

দারিদ্র্যের হার বাড়ছে কেন

ফেইসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গু’লি

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের দোয়া মাহফিল

১০

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

১১

ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে

১২

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠিত

১৩

মাদারগঞ্জে বিএনপির এক নেতার সমাবেশে শহীদ মিনারকে অবমাননা

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৫

কুমিল্লায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

১৬

তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের গাছায় দোয়া ও মিলাদ

১৭

গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার

১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস

১৯

যশোরের শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

২০