nagorbarta
১ নভেম্বর ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প: সরোয়ার তুষার

শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এ কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তুষার বলেন, অনেক জল ঘোলা করেছেন। একবার দিব না বলে ফেলছেন। দিবেন না এই ইগোর জায়গায় যাবেন না। তিনি বলেন, এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করছে। তাদের ৩০ শতাংশ ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিলেন। অথচ এই বিএনপি হ্যাঁ/না ভোটের বিরোধিতা করছেন। জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুমড়ে মুচড়ে পদ্মায় ফেলে দিবে জনগণ।

আরও পড়ুন  লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল, বাধা নেই মুক্তিতে

দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি‌। তাদের নেতা এরশাদ কবরে জাতীয় পার্টিও কবরে যাবে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ মেনে নেবে না।

এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ বক্তব্য রাখেন। সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরিয়তপুরের এনসিপির কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ

বিএনপির ভিশন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন

সাদা কালো ভোটের জরিপগুলো কী বার্তা দেয়?

দারিদ্র্যের হার বাড়ছে কেন

ফেইসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গু’লি

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের দোয়া মাহফিল

১০

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

১১

ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে

১২

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠিত

১৩

মাদারগঞ্জে বিএনপির এক নেতার সমাবেশে শহীদ মিনারকে অবমাননা

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৫

কুমিল্লায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

১৬

তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের গাছায় দোয়া ও মিলাদ

১৭

গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার

১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস

১৯

যশোরের শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

২০