
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় দৈনিক সকালের দুনিয়া,দৈনিক প্রতিদিন খবর,দৈনিক নগর বার্তার একজন সাহসী সাংবাদিক আসিফ বিল্লাহ অনিকের নামে মিথ্যা বানোয়াট চাদাবাজি,সন্ত্রাসী অপবাদ দেওয়া এবং ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী। কিন্তু গত ০৫/১১/২৫ইং তারিখে জামালপুর জেলা দায়রা জজ আদালতে গত ২০২৪সালের ৪ই আগস্ট বালিজুড়ী বাজারের ওয়ালটন শো-রুম ভাংচুর এবং লুটপাটের ঘটনার এজাহার ভুক্ত আসামী আবু বক্কর সিদ্দিকী জামিন আবেদন করেন কিন্তু মাননীয় বিচারক মহোদয় তার জামিন আবেদন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন এবং সাংবাদিক হেনস্থা ও মামলাটি যথাযথ তদন্তের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য যে- এই আবু বক্কর সিদ্দিকী একজন মীরজাফর বলে খ্যাতি আছে তার এলাকায়।তিনি প্রথম দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হয়ে কাজ করলেও পরবর্তীতে সৈরাচারী হাসিনা সরকারের হয়ে এলাকায় প্রচুর নৈরাজ্য সৃষ্টি করেন।একজন সাধারণ কাঠমিস্ত্রী হয়েও অঠেল সম্পদের পাহাড় গড়েছেন।মানুষের জায়গা জমি বেদখল করে নিজের প্রতিষ্ঠান গড়েছেন।এসব কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারগঞ্জ উপজেলা শাখা থেকে তাকে বহিষ্কারও করা হয়েছিলো।