nagorbarta
৯ নভেম্বর ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত মরণকামড় দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে: গোলাম মওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ক্রমশ অধৈর্য হয়ে পড়ছে। ভারতের একটা ডকট্রিন রয়েছে, যেটিকে সবাই নেহেরু ডকট্রিন হিসেবে জানেন। বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানোর বিষয়ে একবার জওহরলাল নেহেরুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন— বাংলাদেশের যে জন্মটা, এটা হয়েছে একটা বাই একসিডেন্ট। এটা হওয়ার কথা না, এটা ভারতের অংশ ছিল।

আগামীতে আবারও ভারতের অংশ হবে। ফলে বাংলাদেশ থেকে যারা ভারতে আসছে, তাদের তো আসার দরকার নেই। আর কিছুদিন পরে যখন ওটা ভারতের অংশ হয়ে যাবে, তখন তো তারা ওই দেশেই থাকতে পারবে ওদের মতো করে। কাজেই এখানে এই মাইগ্রেশনটা আসলে দরকার নেই।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় রনি বলেন, ‘নেহেরুর এই মন-মানসিকতার ওপর ভিত্তি করে যে একটা ডকট্রিন তৈরি হয়েছিল, সেটিকে বলা হয় নেহেরু ডকট্রিন। ফলে কৌশলগত কারণে বাংলাদেশকে নিয়ে যেমন তারা খুব চিন্তিত, আর এই কৌশলগত কারণেই ভারত আওয়ামী লীগকে তাদের এক নম্বর বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ভারত বুঝতে পেরেছে, আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কটা হরিহর আত্মার মতো।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এখন নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে। কোনোভাবে যদি নির্বাচন হয়, এখানে বিএনপি শক্তিশালী দল হিসেবে সরকার গঠনের সম্ভাবনা খুব প্রবল। আর জামায়াত এই গত ১৪ মাসে এতটা শক্তি অর্জন করে ফেলেছে যে, বিএনপি যদি জয়লাভ করে, সেই সরকার কত দিন টিকবে এটা বলা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রভাব একেবারে জ্যামিতিক হারে বাড়তে থাকবে এবং ছয় মাস-এক বছর পরে যদি আবার বিএনপি সরকারের পতন হয় এবং জামায়াত যদি একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলে এবং তারা যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এটা ভারতের জন্য অনেকটা দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে। ভারতের জন্য এটা এতটা বিব্রতকর যে, ভারতের বড় বড় নেতাদের এসে জামায়াতের আমিরের পায়ের কাছে এসে বসে থাকতে হবে।’

আরও পড়ুন  বেনাপোলে বন্দর ইমপোর্ট-এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

‘তো সেই দিক থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেটা ভারতের জন্য একটা বিরাট সমস্যা। কারণ, বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ভারতের কূটনৈতিক লেভেলে কোনো সমঝোতা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার পর হয়তো একটা সমঝোতার চেষ্টা হবে। কিন্তু সেটা যে কতটা ফলপ্রসূ হবে, সেটা অনিশ্চিত। অন্যদিকে জামায়াত বা অন্য যেসব ইসলামপন্থী তাদের সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটি দিল্লি আসলে হজম করতে পারবে না।’

রনি বলেন, ‘এসব কারণে দিল্লি এবং ভারতের যেসব ডিপ স্টেট ক্রীড়নক রয়েছে, তারা বাংলাদেশের ওপর তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে, যাতে ভারতের স্বার্থসংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেগুলো যেন প্রাধান্য পায়। তার জন্য ভারত এখন কোমরে গামছা বেঁধে বা উঠে পড়ে লেগে আছে। আর এতে করে কার কপাল পুড়বে, আর কার কপালে রাজটিকা দেখা দেবে এটা বোধ হয় আমার বলার দরকার নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ

বিএনপির ভিশন প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন

সাদা কালো ভোটের জরিপগুলো কী বার্তা দেয়?

দারিদ্র্যের হার বাড়ছে কেন

ফেইসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গু’লি

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের দোয়া মাহফিল

১০

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

১১

ভারতে পলাতক অপরাধীদের প্রত্যর্পণ শুরু কামালকে দিয়ে

১২

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নতুন কমিটি গঠিত

১৩

মাদারগঞ্জে বিএনপির এক নেতার সমাবেশে শহীদ মিনারকে অবমাননা

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৫

কুমিল্লায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

১৬

তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের গাছায় দোয়া ও মিলাদ

১৭

গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার

১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক স্ট্যাটাস

১৯

যশোরের শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য

২০